যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনের কাছে একটি বিস্ফোরক ভর্তি গাড়ি পাওয়া গেছে। খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে যায় এবং আশপাশের ভবনগুলো খালি করে দেয়। পুলিশ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, তারা বোমা হামলার হুমকির তদন্ত করছে। ইউএস ক্যাপিটল পুলিশের প্রধান টম মাঙ্গার জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে একটি কালো পিকআপ ট্রাক লাইব্রেরি অব কংগ্রেসের কাছে দাঁড় করায়। ওই ব্যক্তি পুলিশকে একটি ডেটোনেটরও দেখায়। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। সন্দেহভাজন ফেসবুক লাইভে এসেই গাড়িতে বোমা থাকার বিষয়টি জানায়। তার পরিচয় জানা যায়নি। -সিএনএন