মমেক করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্তে ৫ ও উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন।

করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানান, মৃতদের মধ্যে ময়মনসিংহের ৬ জন, নেত্রকোনার ৪ জামালপুরের ২ জন ও কিশোরগঞ্জের ১ জন রয়েছে।

চিকিৎসাধীন আছেন ২৬৯ জন। আইসিইউতে আছেন ২১ জন। নতুন ভর্তি হয়েছেন ৩২ জন, সুস্থ ৩২ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় ৮৬৭ জনের নমুনা পরীক্ষায় ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ৬৮ শতাংশ।

ইত্তেফাক/এমআর