নিউজিল্যান্ডে লকডাউন বাড়ানোর ঘোষণা দিলেন জেসিন্ডা

নিউজিল্যান্ডে চলমান লকডাউন আরও বাড়ানো হয়েছে। আজ শুক্রবার (২০ আগস্ট) এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এক সংবাদ সম্মেলনে জেসিন্ডা আরডার্ন জানান, দেশটিতে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের সম্পূর্ণ ব্যাপ্তি এখনও অজানা রয়েছে। এ কারণে আগামী মঙ্গলবার (২৪ আগস্ট) মধ্যরাত পর্যন্ত পুরো লকডাউন জারি থাকবে।

এর আগে গত ১৭ আগস্ট পুরো নিউজিল্যান্ডে লকডাউন জারির ঘোষণা দেন তিনি। দেশটিতে প্রায় ১৭০ দিন পর এক ব্যক্তির শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত।

অকল্যান্ডের বৃহত্তম শহরে ৫৮ বছর বয়সী এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়, পরে জানা যায় তিনি ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। তাছাড়া বিগত ১৭০ দিনের মধ্যে তিনিই ভাইরাসটিতে আক্রান্ত একমাত্র রোগী। পরে আরও চার জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।

ইত্তেফাক/টিএ