৫ হাজার আফগানের আবাসন ব্যবস্থা করবে সংযুক্ত আরব আমিরাত

যুক্তরাষ্ট্রে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস টুইটারে জানিয়েছে, আফগানিস্তান থেকে বিতাড়িত ৫০ হাজার আফগান নাগরিককে তৃতীয় দেশে যাওয়ার পথে সম্মতি দেওয়া হয়েছে। আর তাদের জায়গা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত।

দূতাবাস থেকে আরো জানানো হয়, আগামী কিছু দিনের মধ্যে কাবুল থেকে একটি মার্কিন বিমানে করে উপসাগরীয় অঞ্চলে যাত্রা শুরু করবে বিতাড়িত আফগানরা।

তালেবানের হাতে কাবুল পতনের পর থেকেই জরুরি ভিত্তিতে আফগানিস্তান ছাড়ছেন দেশটিতে অবস্থান করা বিদেশি নাগরিকেরা। ১৯ আগস্ট কাবুল বিমানবন্দর হয়েছে দেশ ছেড়েছেন পাঁচ হাজার মানুষ।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কাবুল বিমানবন্দর খালি করার ফলাফলের নিশ্চয়তা দিতে পারছেন না। কারণ সেনা ও আমেরিকান নাগরিক প্রত্যাহার নিয়ে সমালোচনার মুখোমুখি হয়েছেন বলে তিনি জানান।

জো বাইডেন তার বক্তব্যে বলেন, কাবুলের বিমানবন্দর থেকে জরুরী ব্যবস্থা সরিয়ে নেওয়ার চূড়ান্ত ফলাফলের নিশ্চয়তা দিতে পারছিনা। এটি এখন পর্যন্ত সবচেয়ে "কঠিন" এয়ারলিফ্ট অপারেশন।

ইত্তেফাক/এএইচপি