নতুন প্রজন্মের প্রিয় মুখ মডেল ও অভিনেত্রী মৌ রহমান। মেধা-পরিশ্রম দিয়ে অল্প সময়ের মধ্যেই মিডিয়াতে জায়গা করে নিয়েছেন তিনি। বেশ কয়েকটি মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন। এছাড়া কাজ করেছেন বেশকয়েকটি নাটকে। মৌ এখন কাজ করতে চান সিনেমাতে।
মৌ জানান, ‘আমি এই অঙ্গনে কাজ করি সেটা পরিবারের কেউ চাইতেন না। তবে ছোটবেলা থেকেই আমার প্রবল আগ্রহ ছিলো মিডিয়া। এখানে আমি মডেলিং দিয়ে শুরু করি। তারপর বেশ কিছু মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনের কাজ করেছি। ইতিমধ্যে বেশ কিছু নাটকে কাজ করেছি। আরও কিছু নাটকে কাজের অফার এসেছে। আমি অভিনয়ে নিয়মিত হতে চাই।’
কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেনের ‘চোখ তো সড়ে না’ শিরোনামে গানের মডেল, মিলন মাহমুদের ‘হাতটা ধরো’ গানসহ অনেক গানের মডেল হয়েছেন মৌ। ফ্যাশনে সাদাকালো, ডায়মন্ড ওয়ার্ল্ড, পুরবী জুয়েলার্সসহ বেশ নামীদামী হাউসের মডেল হয়েছেন তিনি। এছাড়া কোকোলা একটি বিস্কিটের বিজ্ঞাপনসহ বেশকিছু বিজ্ঞাপনের মডেল হয়েছেন তরুণ এই শিল্পী। কাজ করেছেন কিছু নাটকে। এখন বাকী শুধু সিনেমা।
মৌ জানান, ‘সততা, বুদ্ধিমত্তা ও কঠোর পরিশ্রম দিয়ে নিজেকে এগিয়ে নিচ্ছি। এরই মধ্যে অনেকগুলো গান ও বিজ্ঞাপনের মডেল হয়েছি। বেশকিছু নাটকেও কাজ করেছি। এখন বেশকিছু নাটকে কাজের প্রস্তাব পাচ্ছি। এখন বাকী সিনেমা। নাটকের পাশাপাশি সুযোগ পেলে সিনেমায় কাজ করতে চাই।’
মডেল ও অভিনয়ের পাশাপাশি মৌ একজন ফ্যাশন ডিজাইনার। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করেছেন। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ডিজাইনার হিসেবে ভবিষ্যতে নিজের একটি বুটিক হাউস খুলতে চান মৌ।
ইত্তেফাক/বিএএফ