চট্টগ্রামে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৩৩২ জনের।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, গতকাল শুক্রবার এন্টিজেন টেস্ট, কক্সবাজার মেডিকেল কলেজ, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর আটটি ল্যাবে ২ হাজার ৬০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৩৩২ জনের মধ্যে শহরের বাসিন্দা ২০৮ জন এবং বারো উপজেলার ১২৪ জন। জেলায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৬ হাজার ৮৩৫ জনে। এর মধ্যে শহরের বাসিন্দা ৭০ হাজার ৮৫১ জন ও গ্রামের ২৫ হাজার ৯৮৪ জন।
গতকাল চট্টগ্রামে করোনায় আক্রান্ত শহরের একজন ও গ্রামের ৩ জন মারা যান। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ১৭০ জন হয়েছে। এদিন আরোগ্যলাভ করেন ৫৯০ জন। ফলে মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৬৪ হাজার ৬০৫ জনে উন্নীত হয়েছে।
ইত্তেফাক/এমআর