আমরা পড়ি

নবম শ্রেণির পড়াশোনা:রসায়ন

নওরিন রাইসা স্পন্দন, শিক্ষার্থী

শাহ্ গরীবুল্লাহ্ মাধ্যমিক বালিকা বিদ্যালয়

১. ২০১৬ সাল পর্যন্ত পৃথিবীতে মোট কতটি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে?

উত্তর:২০১৬ সাল পর্যন্ত পৃথিবীতে মোট ১১৮ টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে।

২. পর্যায় সারণির অষ্টক তত্ত্ব কী?

উত্তর:মৌলগুলোকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজালে প্রতি অষ্টম মৌলসমূহের ধর্মের মিল দেখা যায়, যা পর্যায় সারণির অষ্টক তত্ত্ব নামে পরিচিত।

৩. পর্যায় সারণি কী?

উত্তর:একই ধরনের ধর্মবিশিষ্ট মৌলসমূহকে একই শ্রেণিভূক্ত করে আবিষ্কৃত সব মৌলকে স্থান দিয়ে মৌলসমূহের যে সারণি প্রচলিত তাকে পর্যায় সারণি বলে।

৪. পর্যায় কাকে বলে?

উত্তর:পর্যায় সারণির আনুভূমিক (horizontal) সারিগুলোকে পর্যায় বা period বলে ।

৫. পর্যায়বৃত্ত ধর্ম বলতে কী বোঝ?

উত্তর:পর্যায় সারণিতে একই পর্যায়ভুক্ত মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাদের যে সকল ধর্ম ধারাবাহিকভাবে পরিবর্তিত হয় সেই ধর্মসমূহকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলে।

৬. পর্যায় সারণি কয়টি পর্যায় ও গ্রুপে বিভক্ত?

উত্তর:পর্যায় সারণিতে ৭টি পর্যায় ও ১৮টি গ্রুপ বিদ্যমান।

৭. পর্যায় সারণির ভিত্তি কী?

উত্তর:পর্যায় সারণির মূল ভিত্তি হলো মৌলের ইলেকট্রন বিন্যাস।

৮. আধুনিক পর্যায় সূত্রটি কী?

উত্তর:মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়।

৯. ম্যান্ডেলিফের পর্যায় সূত্র কী?

উত্তর:যদি মৌলসমূহকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়, তবে এদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি পর্যায়ক্রমে আবর্তিত হয়।