বিভীষিকাময় ২১শে আগস্ট আজ। দেশের ইতিহাসে একটি নৃশংসতা হত্যাযজ্ঞের ভয়াল দিন। ২০০৪ সালের এই দিনে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে চালানো হয় নজির বিহীন গ্রেনেড হামলা। বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় আয়োজিত সমাবেশে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওই ঘটনায় দলীয় নেতাকর্মীরা মানবঢাল করে শেখ হাসিনাকে রক্ষা করলেও গ্রেনেডের আঘাতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ মোট ২৪ জন নেতাকর্মী প্রাণ হারান।
দিবসটি উপলক্ষে শরীয়তপুরে জেলা, সদর উপজেলা, পৌরসভা আওয়ামীলীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ আগস্ট) বিকেলে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি সন্ধ্যায় চৌরঙ্গীর মোড়ে বঙ্গবন্ধুর মুরালের সামনে ২০০৪ সালের ২১ শে নিহতদের মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হয়।
শরীয়তপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু।
এসময় উপস্থিত ছিলেন- শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শরীয়তপুর পৌরসভা সাবেক মেয়র আব্দুর রব মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা হযরত আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামারুজ্জামান উজ্জ্বল, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার তালুকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভা আওয়ামী লীগ ও জেলা যুবলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, শরীয়তপুর পৌরসভার মেয়র এডভোকেট পারভেজ রহমান জন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ফাহাদ হোসেন তপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সরদার, জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর, যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান রাশেদসহ প্রমুখ।
ইত্তেফাক/এমএএম