পিই রেশিও কিছুটা বেড়েছে

ইত্তেফাক রিপোর্ট

বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৯ দশমিক ৬৫ পয়েন্ট, যা সপ্তাহ শেষে ১৯ দশমিক ৭১ পয়েন্টে অবস্থান করছে। অর্থাত্, সপ্তাহের ব্যবধানে পিই রেশিও শূন্য দশমিক শূন্য ৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ বেড়েছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭ দশমিক ৭৩ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ২৯ দশমিক ৬৮ পয়েন্টে, বস্ত্র খাতের ৪১ দশমিক ৩৫, ওষুধ ও রসায়ন ১৯ দশমিক ৭৭, প্রকৌশল ১৫ দশমিক ৫৩, বিমা ২১ দশমিক ৭০, বিবিধ ৩১ দশমিক ৫৭, খাদ্য ৩২ দশমিক ৫৩, বিদ্যুত্ ও জ্বালানি ১২ দশমিক ৫৯, চামড়া ২৮৬ দশমিক ৮৭, সিমেন্ট ২৬ দশমিক ৭৩, আর্থিক ১৫৫ দশমিক ২৮, ভ্রমণ ও অবকাশ ১১৫ দশমিক ৪১, পেপার ৪৮ দশমিক ২৮, টেলিযোগাযোগ ১৩ দশমিক ৮১, সেবা ও আবাসন ২৫ দশমিক ৬২, সিরামিক ৩৫ দশমিক ৩১ এবং পাট খাতের পিই (-) ৩৭ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করছে।