গোমস্তাপুরে প্রাকৃতিক গ্যাস নাকি অন্য কিছু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি ধানি জমিতে সেমি ডিপ টিউবওয়েল বসানোর সময় গ্যাসের মত দাহ্য পদার্থ বের হওয়া শুরু করে। উপজেলার আলীনগর ইউনিয়নের মকরমপুর এলাকায় গত তিন দিন যাবত ষেখান দিয়ে গ্যাস বের হচ্ছে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার সাবেক ইউপি সদস্য মঈনুদ্দিনের জমিতে গত ৬ ফেব্রুয়ারি সকালে সেমি ডিপ টিউবওয়েল বসানোর জন্য জমি খনন করার সময় প্রথমে পানি তারপর গ্যাসের মত দাহ্য পদার্থ বের হয়। সেখানে দেশলাইয়ের কাঠি জ্বালালে আগুন জ্বলে ওঠে।

খনন শ্রমিকরা জানান, প্রায় ১১০ ফিট মাটি খোড়ার পর প্রথমে পানি তারপর গ্যাসের মত দাহ্য পদার্থ বের হয়ে আসে। ওই স্থানে বুদবুদ শব্দও হচ্ছে। পরে তারা ডিপ টিউবওয়েলের পাইপের মুখটি পাটের বস্তা দিয়ে বেঁধে রেখেছে। খবর পেয়ে রহনপুর ফায়র সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করে। 

আরও পড়ুনঃ মোটরসাইকেলের ধাক্কায় ১০৫ বছর বয়সী প্রবীণ নিহত

এদিকে এ ঘটনা গত তিনদিন অতিবাহিত হলেও সংশ্লিষ্ট কেউ বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান জানান, ’বিষয়টি ভূতাত্ত্বিক জরিপ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে যথাযথ ব্যবস্থা নেবে।

ইত্তেফাক/নূহু