ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ও মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে নারীসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে অভিযান চালিয়ে যাদরপুর বিওপির টহল দল গোপালপুর গ্রামের মাঠ থেকে সাত জন ও মাটিলা বিওপি এলাকার জলুলী বাজার এলাকা থেকে তিন জনকে আটক করে। বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, আটককৃতরা হচ্ছে নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের মিলন মোল্লা, তার স্ত্রী বন্যা আকতার, আকাশ মোল্লা, তার স্ত্রী জেবুন্নেছা খানম ও একই গ্রামের পান্না খানম, কালিয়া উপজেলার দাড়িয়াঘাট গ্রামের ইছানুর শেখ, শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার চরধিপুর গ্রামের ফয়সাল সরদার, নড়াইল সদর উপজেলার বীরগ্রামের সুজত্ বিশ্বাস, বাগদিয়া গ্রামের টিংকু অধিকারী ও যশোর সদর উপজেলার বাঘডাঙ্গা গ্রামের বিন্দাবন বিশ্বাস। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করেন।