জয়পুরহাটে গাঁজার গাছসহ আটক ৩

জয়পুরহাট প্রতিনিধি 

মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে শনিবার সকালে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা ২২ কেজি ওজনের গাঁজার গাছ, ৩০০ পিস ইয়াবা ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। আটক করা হয়েছে তিন জনকে।  ডিবি পুলিশের উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, পাঁচবিবি উপজেলার হাটখোলা গ্রামে অভিযান চালিয়ে ২২ কেজি ওজনের দুটি গাঁজার গাছসহ আমজাদ হোসেনকে আটক করে ডিবি পুলিশ। অপরদিকে, সদর উপজেলার ভাদসা ইউনিয়নের  চকজয়কৃঞ্চপুর গ্রামে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মামুনুর রশিদ ও ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের মাটিহাস গ্রাম থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ মিজানুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পৃথকভাবে মামলা দায়েরসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।