চাটমোহরে নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরে এক জনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের গুমানি নদীর গৌরনগর নতুন মসজিদ ঘাট থেকে লাশ উদ্ধার করা হয়। চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, লাশটি কোনো কিশোরীর হবে। ধারণা করা হচ্ছে, গুরুদাসপুর উপজেলা বা অন্য কোনো স্থান হতে মেয়েটির লাশ নদী দিয়ে ভেসে এসেছে। পাবনা মর্গে পাঠানো হবে।