চট্টগ্রামে এইচপির ক্যাম্প শুরু আজ

স্পোর্টস রিপোর্টার

আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুত করে তুলতে ২২ জন ক্রিকেটারকে নিয়ে আজ থেকে শুরু হচ্ছে হাই পারফরম্যান্সের ক্যাম্প (এইচপি)। সেজন্য গতকালই চট্টগ্রাম পৌঁছেছে ক্রিকেটাররা। জৈব-সুরক্ষা বলয়ে থেকে আজ থেকেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাজ শুরু হবে তাদের ফিটনেস ও স্কিল নিয়ে।

অনুশীলনের বাইরে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন এইচপির ক্রিকেটাররা। আগামী সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ ‘এ’ দল। ওয়ানডে ম্যাচগুলো হবে আগামী ২, ৪ ও ৬ সেপ্টেম্বর ও চার দিনের ম্যাচ দুটি শুরু হবে ৯ সেপ্টেম্বর ও ১৫ সেপ্টেম্বর থেকে।

এইচপি স্কোয়াড :

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হূদয়, আনিসুল ইসলাম ইমন, ইমরান উজ জামান, আকবর আলি, মিনহাজুল আবেদীন আফ্রিদি, রকিবুল হাসান, হাসান মুরাদ, তানভির ইসলাম, রিশাদ হোসেন, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরি সাগর, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।