স্পোর্টস রিপোর্টার
গত ১৮ আগস্ট সাফের ফিকশ্চার ঘোষণা করা হয়েছিল। সেখানে বলা ছিল ১ অক্টোবর খেলা শুরু হবে। পরদিন বিরতি, ৩ অক্টোবর আবার খেলা। ১৩ অক্টোবর ফাইনাল। গতকাল এই ফিকশ্চার বাতিল করে নতুন সূচি ঘোষণা করা হয়েছে। ১ অক্টোবর খেলা শুরু হবে। তবে দ্বিতীয় খেলা হবে ৪ অক্টোবর। প্রতি খেলার মধ্যে দুই দিন বিরতি থাকছে। তাতে ফাইনাল খেলা হয় ১৬ অক্টোবর। টুর্নামেন্ট আয়োজনের সময়কালও বেড়ে যায়। আর তাতে খরচও বেড়ে যায়। সাফের সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন, ফিফার টায়ার ওয়ানের নিয়ম মানতে গেলে খেলার মধ্যে নির্ধারিত বিরতি থাকতে হয়।
ফিফার নিয়ম মেনে সাফের খেলা হলে র্যাংকিংয়ে সেটা যোগ হবে। আগের ঘোষণা অনুসারে সাফের খেলা হলে র্যাংকিংয়ে পয়েন্ট যোগ হতো না। কারণ নিয়ম মানা হয়নি। এবার নতুন ঘোষিত ফিকশ্চারে খেলা হলে ফিফার র্যাংকিংয়ে যোগ হবে। আর এটা করতে গিয়ে সাফের আয়োজক মালদ্বীপের খরচও বেড়ে যাচ্ছে। কারণ আয়োজক হতে গিয়ে মালদ্বীপকে প্রত্যেক দেশকে অংশগ্রহণ ফি, থাকা-খাওয়ার ব্যবস্থা করা, প্রাইজমানি দেওয়াসহ নানা খরচ বহন করতে হবে। ফাইনালের আগে তিন দিন বেড়ে যাওয়ায় খরচও বেড়ে যাচ্ছে। এটা মেনে নিয়েছে মালদ্বীপ। আনোয়ারুল হক হেলাল বললেন, ‘ফিফার র্যাংকিংয়ের বিষয়টা নিয়ে আমরা মালদ্বীপের সঙ্গে কথা বলেছিল তারা রাজি আছে। অন্যান্য দেশের সঙ্গে কথা বলেছি তারাও রাজি আছে। সবার সঙ্গে কথা বলেই নতুন করে ফিকশ্চার দেওয়া হয়েছে।