কা‌জে ফি‌রে‌ছে ব‌রিশাল সি‌টির পরিচ্ছন্নতা কর্মীরা

মেয়‌রের আহবা‌নে কা‌জে ফি‌রে‌ছে ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের প‌রিচ্ছন্নতাকর্মীরা। শ‌নিবার (২১ আগস্ট) রাত ৮টা থে‌কে তারা নিয়‌মিত কাজ শুরু ক‌রে। সন্ধ্যা ৭টায় নগরীর কা‌লিবা‌ড়ি রোডস্থ বাস ভব‌নে জরুরি সংবাদ স‌ম্মেল‌নে প‌রিচ্ছন্নতাকর্মী‌দের কা‌জে ফেরার আহবান জানান ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ। 

মেয়র সাদিক আবদুল্লাহ সংব‌াদ স‌ম্মেলন প্রশাস‌নের প্রতি সি‌টি কর‌পো‌রেশনের কর্মকর্তা‌ কর্মচারী‌দের হয়রা‌নি না করারও আহবান জানান। এদিকে, রাত ৮ট‌ার প‌রেই প‌রিচ্ছন্নতাকর্মী‌দের কা‌জে নামার চিত্র দেখা গে‌ছে বি‌ভিন্ন এলাকায়। 

নগরীর বি‌বির পুকুর পার এলাকায় আবর্জনা পরিষ্কার কর‌তে আসা প‌রিচ্ছন্নতাকর্মী জু‌য়েল ব‌লেন, আমরা মেয়‌রের আহবা‌নে কা‌জে নে‌মে‌ছি। টানা দুইদিন পর কা‌জে নে‌মে‌ছি আমরা। নগ‌রের সকল ময়লা পরিষ্কার করা হ‌বে। 

বিএম ক‌লেজ রো‌ডে কর্মরত বিপ্লব ব‌লেন, আমরা কা‌জে নে‌মে‌ছি গ্রেপ্তার আতঙ্কের ম‌ধ্যেও। নগরবাসী দু‌র্ভো‌গে র‌য়ে‌ছে, সেই কথা চিন্তা ক‌রে মেয়র স‌্যা‌রের নি‌র্দেশে কা‌জে নে‌মে‌ছি সবাই। 

এর আগে, বুধবার রা‌তে ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের কর্মকর্তা‌দের উপর গু‌লি বর্ষন ও প‌ু‌লি‌শের হামলার পর কাজ বন্ধ ক‌রে দেয় কর‌পো‌রেশ‌নের প‌রিচ্ছন্নতাকর্মীরা। এতে পু‌রো নগরী ময়লার ভাগা‌ড়ে পরিণত হয়। দু‌র্ভো‌গে প‌রে নগরবাসী।

ইত্তেফাক/এসআই