২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।
শনিবার নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদীতে ফুল দিয়ে তিনি এই শ্রদ্ধা জানান। সেখান থেকে ফিরে আজিমপুর নিজ কার্যালয়ের সামনে, ছোটভাট জামে মসজিদের সামনে ও রসুলবাগ মাঠে দারিদ্র মানুষের মাঝে চাল ও মাংস বিতরণ করেন। এরপর ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে আজিমপুর এতিমখানায় দোয়ার আয়োজন করা হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান শেষে হাসিবুর রহমান মানিক এতিমখানার ছাত্র-ছাত্রীদের মধ্যে খাবার বিতরণ করেন। এছাড়া দোয়া অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।
হাসিবুর রহমান মানিক বলেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ওই গ্রেনেড হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই হামলায় জঙ্গিদের প্রশাসনিক সহায়তা দিয়েছিল তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার। জড়িতদের বিচারের প্রথম ধাপ শেষ হয়েছে। এখন হাইকোর্টে বিচারের অপেক্ষায়। আমরা সেই বিচার শেষের অপেক্ষায় আছি।
ইত্তেফাক/ইউবি