চট্টগ্রাম অফিস
হাটহাজারী উপজেলার মাইট্টাপুল এলাকা থেকে আবদুল্লাহ আল মামুন (৩০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার লাশটি উদ্ধার করা হয়। নিহত মামুন নারিকেলের পাইকারি ব্যবসা করতেন।
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা জানান, গত শুক্রবার বিকালে মামুন ঘর থেকে বের হয়ে রাতে আর ঘরে ফেরেনি। গতকাল সকালে স্থানীয় লোকজন লাশ দেথতে পেয়ে থানায় খবর দেয়। নিহতের কপালে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পূর্বশত্রুতার জের ধরে তাকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।