নরসিংদী প্রতিনিধি
২০০৪ সালের ২১ শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গতকাল নরসিংদীতে শহর যুবলীগের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী সদর উপজেলা মোড়ে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদরের এমপি লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক। সভা উদ্বোধন করেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান। নরসিংদী শহর যুবলীগের সভাপতি দিদার উল হক ভূইয়া বিপ্লবের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নরসিংদী সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কফিল উদ্দিন বাচ্চু, নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আফতাব উদ্দিন ভূইয়া, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূইয়া, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন মোল্লা, জেলা আওয়ামী লীগের সদস্য মোন্তাজ উদ্দিন ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান আজিম, তথ্য ও গবেষণা সম্পাদক মোবারক হোসেন ভূইয়া, মহিলা আওয়ামী লীগ নেতা আইরিন পারভিন, জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর রিপন সরকার, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান ভূইয়া, শহর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক দিপক কুমার সাহা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জোবায়ের হোসেন জুয়েল, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি মিয়া মোহাম্মদ মঞ্জুর প্রমুখ।