এই সময়ের ছড়া
আবেদীন জনী
১.
ঘোলা করে খাস প্রতিদিন জল
কোন প্রাণী তুই বল?
দিলাম একটা ধাঁধা—
: হেঃ হেঃ হেঃ হেঃ আর কিছু না
ইয়াব্বড়ো এক গাধা!
২.
জন্মভূমির রূপ দেখে যার
মনটা ভরে না
স্বদেশ নিয়ে যেজন কভু
গর্ব করে না
গাধার চেয়েও মূর্খ কি সে?
মাথায় ধরে না।
৩.
কিছু মানুষ মুখোশ পরে
করছে দেশের ক্ষতি
দেখে সোজা যায় না বোঝা
ওদের মতিগতি।
৪.
পিঁপড়ে চলে লাইন ধরে
লাইন ভেঙে যায় না সরে
ব্যাপারটা কী ফাইন!
ওদের আছে শৃঙ্খলাবোধ
ওরাও মানে অইন।
৫.
অনেক মানুষ আছে—
শিখুক তারা নিয়ম-নীতি
পিঁপড়েগুলোর কাছে।