মুহম্মদ আনিসুল হক
২৩ আগস্ট ২০২১ খ্রিষ্টাব্দ, সোমবার
আজ ৮ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৩ মহরম ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ। আপনার শুভ সংখ্যা: ৫। শুভ বার: বুধ। শুভ রত্ন: পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
শ্রমিকনেতাদের জন্য সময় অনুকূল থাকবে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পাবলিক ইমেজ বাড়বে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পিতার শারীরিক অবস্থা ভালো থাকতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও থাকতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। প্রেম-ভালোবাসার জন্য দিনটি অনুকূল থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। যে কোনো ধরনের তর্ক-বিতর্ক থেকে নিজেকে বিরত রাখুন। শরীর অসুস্থ হতে পারে। খাওয়াদাওয়ায় সতর্ক থাকুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। পড়াশোনায় মন বসাতে পারবেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
পড়াশোনায় আনন্দ পাবেন। কাউকে কোনো ব্যাপারে প্রতিশ্রুতি দিতে পারেন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় বাড়তে পারে। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।