সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে করোনায় মৃত্যু ও আক্রান্তের হার কমেছে। এর কারণ হচ্ছে অনেকের উপসর্গ থাকলেও অনেকেই করোনা পরীক্ষা করাচ্ছে না। করোনা কমে গেছে এই চিন্তা নিয়ে চলাচলে মানুষ বেপরোয়া হয়ে উঠেছে। মুখে মাস্ক ব্যবহার করছে না, স্বাস্থ্যবিধিও মেনে চলছে না। সৈয়দপুরে গত ১৪ আগস্ট ৫১ জনের রেপিড অ্যান্টিজেন টেস্ট পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হয়। ১৫ আগস্ট তিন জনের একই পরীক্ষায় করোনা পজিটিভ হয়নি। গত ১৬ আগস্ট ৩৭ জনের রেপিড অ্যান্টিজেন টেস্ট পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়। সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার জানান, করোনাকালে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক পড়তে হবে। সেই সঙ্গে করোনা প্রতিরোধে টিকা গ্রহণ করতে হবে।