লোহাগাড়ায় তিন দিনে ৩২ হাজার ইয়াবা জব্দ

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

লোহাগাড়ার চুনতি চেক পোস্টে গত তিন দিনে ৩২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ লিটার মদ জব্দ করেছে পুলিশ। সে সময় চার জনকে আটক করা হয়। গত শনিবার সকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ মো. বিল্লাল নামের একজন আটক হয়। জব্দ করা হয় পাচার কাজে ব্যবহূত একটি মিনি ট্রাক। শুক্রবার রাতে ৬ হাজার ১০০ পিস ইয়াবাসহ মো. মনির আটক হয়। জব্দ করা হয় তার মোটরসাইকেল। একই রাতে ৩০ লিটার চোলাইমদসহ পূর্ণ দাশকে আটক করে পুলিশ।  লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।