তা র কা ব চ ন

ভালোবাসার টানে মানুষ ঘরবাড়ি ছাড়ে, রাজা সিংহাসন ছাড়ে। আমি ভালোবাসার টানে চাকরি ছেড়েছি। তবে আমার স্ত্রী প্রথম দিকে নিরাপত্তার কথা ভেবে চাকরির পাশাপাশি অভিনয় করতে বলেন। কিন্তু ভালোবাসা ও পছন্দের কাজের জন্য একটি কাজই মনোযোগ দিয়ে করতে চেয়েছি। আমি তাকে বলতাম, দুটি কাজ সমান গুরুত্ব দিয়ে হয় না। তখন অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার একটি সুযোগ তৈরি হচ্ছিল। মনে হয়েছিল, আমি অভিনয় করেই চলতে পারব। কিছু টেলিভিশন চলে আসছে। কাজ কিছুটা বাড়ছিল। মনে হচ্ছিল খেয়ে-পরে বেঁচে থাকতে পারব। এখনো টিকে আছি। এটাই বড় সফলতা।

 

অভিনয়ের প্রতি ভালোবাসা ও চাকরি ছাড়া প্রসঙ্গে অভিনেতা

ফজলুর রহমান বাবু

 

 

০