স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফরমে (অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে) তাঁর জীবন ও কর্মের ওপর ভার্চুয়াল সভার আয়োজন করে। উক্ত ভার্চুয়াল সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক ড. আনোয়ার হোসেন খান, এমপি; এ কে আজাদ, আক্কাচ উদ্দিন মোল্লা ও ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ গোলাম কুদ্দুস এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম আলোচনায় অংশ নেন। —প্রেস বিজ্ঞপ্তি