বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ইনসিওরেন্স অ্যাসোসিয়েশন গতকাল ভার্চুয়াল আলোচনা ও দোয়া মাহিফল আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনসিওরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম
০০০
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চট্টগ্রাম জোনের ব্যাবসায় উন্নয়ন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমান। গতকাল অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু, নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, পরিচালক আহামেদুল হক, মো. রফিকুল ইসলাম, জোনাল হেড মোহাম্মদ আজমসহ ব্যাংকের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন