সাহিত্যিক প্রমথ চৌধুরীর পৈতৃক ভিটায় বৃক্ষ রোপণ

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহর উপজেলায় প্রমথ চৌধুরীর পৈতৃক ভিটায় বৃক্ষ রোপণ করা হয়েছে। বাংলা সাহিত্যের বীরবল খ্যাত সব্যসাচী লেখক প্রমথ নাথ চৌধুরীর পৈতৃক ভিটা উপজেলার হরিপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের বিরানপ্রায় ভিটায় শনিবার বৃক্ষ রোপণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলামের আর্থিক সহযোগিতায় তারুণ্যের আলো সাহিত্য পরিষদ ও চাটমোহর যুব সোসাইটির কর্মীরা ১০০টি চারাগাছ রোপণ করেছেন। বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন।

টিম তারুণ্যের আলোর প্রচার সম্পাদক কবি সজীব কুন্ডুর নেতৃত্বে তারুণ্যের আলোর দপ্তর সম্পাদক মো. বাপ্পি শেখ, সহ-অর্থ সম্পাদক মো. নাহিদ হাসানসহ চাটমোহর যুব সোসাইটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।