আইসিটি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কুলিয়ারচরে রবিবার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের আইসিটি-বিষয়ক দক্ষতা বৃদ্ধিকরণ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াত্ ফেরদৌসী। কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় আইএলসি ল্যাবে পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়।