জাতীয় বিশ্ববিদ্যালয়
গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালের এমএ, এমএসএস, এমবিএ ও এমএসসি শেষ পর্বের (আইসিটিসহ) চলমান পরীক্ষা কোভিড-১৯-এর কারণে স্থগিত করা হয়েছিল। এই স্থগিত পরীক্ষা আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে। চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষার বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে।
দ্বিতীয় বর্ষের ফরম পূরণের সময় বৃদ্ধি :অপরদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। ২২ আগস্ট থেকে সময় বাড়িয়ে ২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন ফরম পূরণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের শেষ তারিখ ঠিক করা হয়েছে ৪ সেপ্টেম্বর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।