ছিল বিড়াল হয়ে গেল বরফ!

জ্যান্ত একটি বিড়াল। সম্পূর্ণ সুস্থ। কিন্তু অবাক করার বিষয় বিড়ালটি বরফে পরিণত হলো। ঘটনাটি যুক্তরাষ্ট্রের। দেশটিতে গত ৩১ জানুয়ারি গ্লেসিয়ার ন্যাশনাল পার্কের কাছে কালিস্পেল, মন্ট শহরে তাপমাত্রা শূন্যের নীচে নেমে যায়।

এসময় মালিকের আদুরে বিড়ালটি বাইরে বেড়িয়ে পড়ে। আর এতেই ঘটে বিপত্তি। বিড়াল হয়ে বেরিয়ে বরফ হয়ে ফিরে আসে সে।

বিড়ালটির মালিকরা জানিয়েছেন, গত সপ্তাহে তাদের উত্তর-পশ্চিম মন্টানার বাড়ির কাছে তারা দেখেন বরফ হয়ে পড়ে রয়েছে সে। তার সারা শরীরের লোম জমে বরফ হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে তাকে পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।

এখন বেশ চাঙ্গা বিড়ালটি। এই দুর্যোগে তার আর বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। ছবি: এনডিটিভি

পশু ক্লিনিকের নির্বাহী পরিচালক আন্দ্রেয়া দাট্টার বলেন, ও একেবারে জমে গিয়েছিল। ওর শরীরের তাপমাত্রা হয়ে গিয়েছিল ৯০ ডিগ্রি। বিড়ালের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ১০১ ডিগ্রি থাকে।

আরো পড়ুন: স্বামী ও বয়ফ্রেন্ডের মধ্যে আকাশপাতাল তফাত: প্রিয়াঙ্কা

তিনি আরও বলেন, আমরা তাকে উষ্ণতা দিতে শুরু করি। গরম পানি, হিটিং প্যাড, গরম তোয়ালে দেই। ও এতটাই জমে গিয়েছিল যে, শীতে আর বাড়ি ফিরে যেতে পারছিল না। এক সপ্তাহ পরেই অবশ্য বেশ চাঙ্গা হয়ে গেছে বিড়ালটি। খবর এনডিটিভি

ইত্তেফাক/জেডএইচ