ব্রডব্যান্ড ইন্টারনেটের নির্ধারিত দাম মানছে না সেবাদাতারা

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় গত ৬ জুলাই ২০২১ তারিখে সারা দেশে একরেটে ইন্টারনেট সেবাদানের লক্ষ্যে দাম নির্ধারণ করে দেয়।  মূলত গ্রাম এবং শহরের মধ্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেওয়ার লক্ষ্যে একরেটে ইন্টারনেটসেবার জন্যে এ ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সরেজমিনে দেখা যাচ্ছে, গ্রাম বা উপজেলা পর্যায়ে সরকার নির্ধারিত ব্রান্ডউইথ প্রদানে স্থানীয় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো নানা টালবাহানার আশ্রয় নিচ্ছে। বিলসংক্রান্ত ব্যাপারে সরকারি নির্দেশনার কথা বলা হলে তারা সেটি মানছে না, বরং উলটো গ্রাহকদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হচ্ছে। তাদের কাছে সাধারণ গ্রাহকরা অসহায়। এ অবস্থায়, যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণপূর্বক ব্যবস্থা গ্রহণের আবেদন জানাচ্ছি।

মো. ইত্তেখারুল ইসলাম সিফাত

ধনবাড়ি, টাঙ্গাইল