এশিয়া সফরে কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস রবিবার (২২ আগস্ট) তার এশিয়া সফর শুরু করেছেন। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার ও তালেবানদের ক্ষমতা গ্রহণের পর তিনি এই সফরে এ অঞ্চলে ওয়াশিংটনের অঙ্গীকারের কথা পুনরায় তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, সফরে তিনি সিঙ্গাপুর, ভিয়েতনামে যাবেন এবং শীর্ষ নেতাদের সাথে বৈঠক করবেন। বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরযোগ্যতার ব্যাপারে মিত্রদের মতামত জানতে চাইবেন।

যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘ভাইস প্রেসিডেন্ট তার এই সফরে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার বাস্তবায়নে করণীয় বিষয়ে সুস্পষ্টভাবে অবহিত হবেন।’

এশিয়ান-আমেরিকান এবং মায়ের দিক থেকে ভারতীয় বংশোদ্ভুত হ্যারিস রবিবার সিঙ্গাপুর পৌঁছেছেন। সোমবার দেশটির নেতাদের সাথে বৈঠকের মাধ্যমে সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

ইত্তেফাক/টিআর