ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এতে করোনা আক্রান্তে ৪ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ৭ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহে ১০ জন ও গাজীপুরের একজন রয়েছে।
করোনা আক্রান্তে মৃতরা হলো ময়মনসিংহ সদরের জামেলা খাতুন (৮৬), ত্রিশাল উপজেলার আয়শা হজাইফা (২ মাস), নান্দাইল উপজেলার সালেমা (৯০) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার আব্দুস সালাম (৫৫)।
এছাড়াও সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলো ময়মনসিংহ সদরের সেলিনা (৪৫), ফৌজিয়া খাতুন (৪৫), ভালুকা উপজেলার গোলাপী (৫০), জুয়েল (২৮), ত্রিশাল উপজেলার আছিয়া খাতুন (৫৫), নান্দাইল উপজেলার রাবেয়া (৮০) এবং গাজীপুর সদরের নূরজাহান (৭০)।
এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৪ জন ভর্তিসহ এখন পর্যন্ত ১৯৭ জন এবং আইসিউতে ১৮ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৩৭ জন।
সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৭৭৪ টি নমুনা পরীক্ষায় আরও ১৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭.৮২ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ২৪১ জন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৫ জন।
ইত্তেফাক/কেকে