একদিনেই কাবুল থেকে ১০ হাজার মানুষ সরিয়েছে যুক্তরাষ্ট্র

মাত্র একদিনেই কাবুল থেকে ১০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছে মার্কিন সামরিক বাহিনী। আজ সোমবার (২৩ আগস্ট) এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউজ। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গতকাল রবিবার ২৪ ঘণ্টার ব্যবধানে কাবুল থেকে মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে প্রায় ১০ হাজার ৪০০ জন মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি জোটের ৬১টি বিমান প্রায় ৫ হাজার ৯০০ জনকে সরিয়ে নিতে সহায়তা করেছে।

হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৪ আগস্ট থেকে এখন পর্যন্ত তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান থেকে ৩৭ হাজার মানুষ সরিয়ে নিয়েছে বা নিতে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র।

ইত্তেফাক/টিএ