তালায় নবজাতকের লাশ উদ্ধার

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালায় কপোতাক্ষ নদের চর থেকে এক নবজাতক কন্যা সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার কানাইদিয়া এলাকা থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়।  তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল জানান, খবর পেয়ে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।