কমলগঞ্জে আউশের ফলন ভালো

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

কৃষি অধ্যুষিত মৌলভীবাজারের কমলগঞ্জে এবার আউশ ধানের ফলন ভালো হয়েছে। কমলগঞ্জ কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় প্রায় ১০ হাজার ৮০০ হেক্টর জমিতে এ বছর আউশের চাষাবাদ হয়েছে। গত বছরের তুলনায় এবার কম জমিতে আউশ ধান চাষ করা হয়। শমশেরনগর ইউনিয়নের কৃষক দুরুদ আলী, সিদ্দিকুর রহমান বলেন, বর্ষার ভরা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় বিকল্প পন্থায় সেচ দিয়ে আউশ জমি চাষাবাদ করতে হয়েছে। এতে খরচ বেশি হলেও ফলন ভালো হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিশ্বজিত্ রায় বলেন, এ বছর বর্ষা মৌসুমে অল্প বৃষ্টির প্রতিকূলতা কাটিয়ে আউশ ধানের ভালো ফলন হয়েছে।