কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
কিশোরগঞ্জের পুটিমারী ইউনিয়নের কালিকাপুর থেকে ইউনিয়ন পরিষদ যাওয়ার একমাত্র সড়কটি বেহাল। স্থানীয় আজিজুল, একরামুলসহ একাধিক বাসিন্দা জানান, গত তিন-চার মাস ধরে সড়কটি দিয়ে দিনরাত ১০ চাকার ট্রাক চলায় সড়কের দুই পাশ দেবে গেছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু বলেন, সড়কটির বিষয়ে আমি উপজেলা আইন শৃঙ্খলার মিটিংয়ে অবহিত করেছি। এলজিইডির উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) আব্দুর রউফ বলেন, সড়কটির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্তী বলেন, আইন অনুয়ায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।