বরিশালে তক্ষকসহ পাঁচ জন আটক

বরিশাল অফিস

বরিশালে তক্ষকসহ পাঁচ জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। রবিবার সন্ধ্যায় নগরীর ধান গবেষণা সড়কের খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মঞ্জুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।