রংপুর বিভাগে করোনায় আট জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর বিভাগে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭২৬ জনের নমুনা পরীক্ষা করে আট জেলায় এক দিনে নতুন করে ২২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এবং পাঁচ জেলায় একদিনে আরো আট জনের মৃত্যু হয়েছে। এ সময়ে বিভাগের দিনাজপুরে তিন জন, রংপুরে দুই জন, নীলফামারীতে এক জন, লালমনিরহাটে এক জন এবং গাইবান্ধা জেলায় এক জনের মৃত্যু হয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোহাম্মদ মোতাহারুল ইসলাম জানান, সোমবার পর্যন্ত দিনাজপুুর জেলায় ১৩ হাজার ৯৬৭ জন আক্রান্ত ও ৩১৬ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ১১ হাজার ৮০০ জন আক্রান্ত ও ২৭২ জনের মৃত্যু হয়েছে।