কৃষককে গাছে বেঁধে মারধরের ঘটনায় ইউপি সদস্য আটক

সিংড়া (নাটোর) সংবাদদাতা

সিংড়ায় কৃষককে গাছে বেঁধে মারধরের ঘটনায় ইউপি সদস্য মকলেছ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ১১টার দিকে ইটালী ইউনিয়নের সাতপুকুরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে এ ঘটনায় মামলা হয়। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, সোমবার সকালে তাকে নাটোর কোর্টে প্রেরণ করা হয়েছে।