ক্যাপিটাল মার্কেটে প্রবেশ করার লক্ষ্যে সিনেসিস আইটি ও এএএ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার সিনেসিস আইটি লিমিটেডের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই চুক্তির অধীনে সিনেসিস আইটি পুঁজিবাজার থেকে তহবিল উত্তোলনের জন্য এএএ ফিন্যান্স লিমিটেডকে ইস্যু ম্যানেজার হিসেবে নিয়োগ প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিনেসিস আইটি লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন সিনেসিস আইটির এমডি সোহরাব আহমেদ চৌধুরী এবং এএএ ফিন্যান্সের পক্ষ থেকে স্বাক্ষর করেন এএএ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এমডি এবং সিইও মোহাম্মদ ওবাইদুর রহমান এফসিএস
০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বরিশাল জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা
০০০
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাউথইস্ট ব্যাংক লিমিটেড চলমান শোক পালন কর্মসূচির আওতায় ঢাকায় বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করে। এ কর্মসূচিতে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় সাউথইস্ট ব্যাংকের নিজস্ব জমিতে ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপণ করেন।
০০০
ই-কমার্স প্রতিষ্ঠান ওয়ালকার্টের এক্সক্লুসিভ পার্টনার হলো ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ উপলক্ষ্যে সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এমডি গোলাম মুর্শেদ এবং ওয়ালকার্টের এমডি সাবিহা জারিন অরনা চুক্তিতে সই করেন