ইত্তেফাক রিপোর্ট
সাফা ফাউন্ডেশন ডে উদ্যাপন উপলক্ষ্যে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) আয়োজনে ‘রুল অব প্রফেশনাল অ্যাকাউনট্যান্টস ইন পোস্ট পেডিমিক ইকোনমিক রিকোভারি; ফোকাস অন ফিনানশিয়াল মার্কেট’ শিরোনামে একটি ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউনট্যান্টসের (সাফা) প্রেসিডেন্ট এবং আইসিএমএবির সাবেক প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ ওয়েবিনারে সভাপতিত্ব করেন। সাফার উপদেষ্টা ও সাবেক সাফা প্রেসিডেন্ট জিয়াউল মোস্তফা এফসিএমএ এবং সাফা ভাইস প্রেসিডেন্টসহ সাফার সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ আলোচক হিসেবে অংশ নেন। আইসিএমএবি প্রেসিডেন্ট আবু বকর ছিদ্দিক এফসিএমএ স্বাগত বক্তব্য এবং আইসিএমএবির ট্রেজারার এ কে এম কামরুজ্জামান এফসিএমএ প্রবন্ধ উপস্থাপন করেন। আইসিএমএবি কাউন্সিল সদস্য মো. আব্দুল আজিজ এফসিএমএ অনুষ্ঠানটি সঞ্চালনার ভূমিকা পালন করেন। আইসিএমএবি সচিব কাজী মুহাম্মদ জিয়াউদ্দিন এফসিএমএ ওয়েবিনারে উদ্বোধনী বক্তব্য দেন এবং কাউন্সিল সদস্য ও সাবেক প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন আকন্দ এফসিএমএ অংশগ্রহণকারী সম্মানিত বক্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।