শোক সংবাদ

আলহাজ আবদুর রাজ্জাক চৌধুরী

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহ নগরের ব্যবসায়ী আলহাজ আবদুর রাজ্জাক চৌধুরী (৯২) গতকাল সোমবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে—পেশাজীবী সংগঠক ডা. খুরশীদ জামিল চৌধুরী, যুক্তরাষ্ট্র প্রবাসী খুরশীদ আজফার চৌধুরী, বহুজাতিক কোম্পানির সিনিয়র ভাইস চেয়ারম্যান খুরশীদ ইরতেজা চৌধুরী, শিল্প উদ্যোক্তা ও বিপণন ব্যবসায়ী খুরশীদ ইরশাদ চৌধুরী, করপোরেট ব্যক্তিত্ব ও ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের প্রাক্তন এমডি ও সিইও খুরশীদ ইরফান চৌধুরীকে রেখে গেছেন। বাদ-এশা জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা ও আজ সকাল ১০টায় ফটিকছড়ির শাহ নগর নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।