কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার কর্মহীন ও অসহায়দের চাল, ডাল, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে ২৫০ জন অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ঢাকা জেলা পুলিশের উপস্থিতিতে সোমবার সকাল সাড়ে ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে ঢাকা জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির ঢাকা জেলার সভাপতি রোজালিন ফারহানা লাভলী, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছালাম প্রমুখ।