প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বিদেশফেরত কর্মীদের আর্থসামাজিকভাবে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রবাসীদের জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হয়েছে। দেশেবিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল আয়োজিত এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রবাসীরা বিদেশের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছেন। তারা হলেন প্রকৃত রেমিট্যান্স যোদ্ধা। যথাযথ প্রশিক্ষণ দিয়ে বিদেশে দক্ষ কর্মী প্রেরণ করতে পারলে গুণগত শ্রম অভিবাসন নিশ্চিত করা যায়। এছাড়া অধিক পরিমাণে রেমিট্যান্স প্রবাহ নিশ্চিত হবে।
ওয়েবিনারে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মুশফিকুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর এম প্রফেসর আবুল কাশেম মজুমদার ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম মজুমদার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. রুমানা ইসলাম।