মারা গেছেন আমেরিকার সবচেয়ে লম্বা ব্যক্তি ইগর ভভকভিনস্কি। হৃদরোগজনিত সমস্যার কারণে শুক্রবার মিনেসোটায় মারা যান ৩৮ বছর বয়সী এই ব্যক্তি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার মা এ তথ্য জানিয়েছেন।
সাত ফুট আট ইঞ্চি লম্বা ছিলেন ইউক্রেনের বংশোদ্ভূত ইগর ভভকভিনস্কি। পিটুইটারির বিশালত্বের কারণে গ্রোথ হরমোনের অতিরিক্ত নিঃস্বরণই এই অস্বাভাবিক উচ্চতার জন্য দায়ী।
ইগরের মা জানান, যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় মায়ো ক্লিনিকে সন্তানের চিকিৎসার জন্য তিনি ১৯৮৯ সালে আমেরিকায় আসেন। দুই দফা অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জীবন রক্ষা পেলেও তার অস্বাভাবিক বৃদ্ধি থামানো যায়নি বলে তিনি উল্লেখ করেন।
ইগর ভভকভিনস্কি ২০১৩ সালে ইউরোভার্সন সং কনটেস্টে স্টেজে ইউক্রেনের গায়িকা ওগনিভিচের সঙ্গে পারফর্ম করেছিলেন। ২০০৯ সালে এক রাজনৈতিক সমাবেশে ভিড়ের মধ্যে তাকে লক্ষ্য করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইগরের গায়ে থাকা টি শার্টে লেখা ছিল, ‘বিশ্বের বড়ো ওবামা সমর্থক’। ওবামা তাকে কাছে ডেকে নেন এবং হাত মেলান।
গিনেস ওয়াল্ড রেকডর্স ২৭ বছর বয়সে ইগরকে আমেরিকার সবচেয়ে লম্বা ব্যক্তি হিসেবে ঘোষণা করে। তবে গিনেস ওয়াল্ড রেকডর্স মতে, বিশ্বে বর্তমানে সবচেয়ে বেশি লম্বা ব্যক্তি তুরস্কেও, যার নাম সুলতান কোসেন। তিনি আট ফুট দুই ইঞ্চি লম্বা।
ইত্তেফাক/জেডএইচডি