চাঁপাইনবাবগঞ্জে অ্যাভোকাডো চাষে আগ্রহ বাড়ছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ও শিবগঞ্জ সংবাদদাতা

গাঢ় সবুজ বর্ণের অ্যাভোকাডো দেখতে অনেকটা পেপের মতোই। মধ্য আমেরিয়ার এ ফল এখন বাংলাদেশেই ফলছে। পুষ্টিগুণ ও উচ্চমূল্য হওয়ার কারণে অনেকেই আগ্রহী হয়েছেন অ্যাভোকাডো চাষে। চাঁপাইনবাববগঞ্জের হর্টিকালচার সেন্টার বিদেশি এ ফলের চারাকলম তৈরিসহ চাষ সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে। হর্টিকালচার সেন্টারের সহকারী উদ্যান উন্নয়ন কর্মকর্তা শাহীন সালেহ উদ্দীন জানান, বিদেশি ফল হওয়ায় একটু বাড়তি যত্ন নিতে হয় অ্যাভোক্যাডোর। তবে চাঁপাইনবাবগঞ্জের মাটিতে এর চাষের সম্ভবনা রয়েছে। সেন্টারের উদ্যানতত্ববিদ মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, বাণিজ্যিকভিত্তিতে চাষ করা ছাড়াও ছাদবাগানে এ ফল লাগানো সম্ভব।