বরিশাল অফিস
বরিশাল-ভোলা আন্তঃমহাসড়কে একটি বাস খাদে পড়ে পাঁচ যাত্রী আহত হয়েছে। বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট সংলগ্ন সোমরাজী এলাকায় মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে। বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের ওসি মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঐ সড়কের উন্নয়ন কাজ চলমান রয়েছে। এ অবস্থায় বৃষ্টিপাতে সড়ক পিচ্ছিল হয়ে বাসটি খাদে পড়ে যায়। আহত পাঁচ জনের মধ্যে এক জনের পা ভেঙে গেছে। বাকিরা সামান্য আহত হয়েছেন।