পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে পৌর শহরের বাসস্ট্যান্ড কলেমা চত্বরে উপজেলা যুবসংহতির সদস্য সচিব মো. মামুনুর রশিদ সরদার এবং তার ছোট ভাই মাসুদ সরদারের নিঃশর্ত মুক্তির দাবিতে উপজেলা জাতীয় পার্টি-জেপি, যুবসংহতি, ছাত্রসমাজের ব্যানারে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে উপজেলা যুবসংহতির আহবায়ক ও পিরোজপুর জেলা পরিষদ সদস্য মো. রেজাউল হক রেজভী জোমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেপি নেতা মো. মামুন হাওলাদার, ইউনিয়ন যুবসংহতি নেতা মো. রিপন মির্জা, সাবেক ইউপি সদস্য মো. বাবু তালুকদার, আজিজুল হক বাবু, মো. খায়রুল মোল্লা, মো. সালমান হোসেন বাদশা, উপজেলা ছাত্রসমাজের আহবায়ক মো. মেহেদী হাসান রাজু, সদস্য সচিব মাহাবুব শরিফ শুভ, মো. রায়হান আকন প্রমুখ।
উল্লেখ্য, বক্তারা দাবি করেন, বরিশালের উজির থানায় ষড়যন্ত্রমূলক মামলায় উপজেলা যুবসংহতির সদস্য সচিব মো. মামুনুর রশিদ সরদারকে গ্রেফতার এবং তার ছোট ভাই মাসুদ সরদারকে ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/এমএএম