রপ্তানি খাত থেকে আয় বাড়াতে শ্রীলঙ্কা দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় পাঁচ হাজার রপ্তানি পণ্য উত্পাদন এলাকা (এক্সপোর্ট প্রডাকশন ভিলেজ) স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে দেশটি বিশ্বব্যাংকের কাছ থেকে ২৫ কোটি ডলার ঋণ সংগ্রহে আলোচনা শুরু করেছে। দেশটির সরকার জানিয়েছে, ওই রপ্তানি পণ্য উত্পাদন গ্রামগুলো ৩৩টি বিশেষায়িত কৃষি ও মত্স্য প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের সঙ্গে সংযুক্ত করা হবে, যেগুলো সম্প্রতি চালু হয়েছে। প্রথম দফায় আগামী দুই বছরে দেশের ৩০০টি বিভাগে এক হাজার রপ্তানি পণ্য উত্পাদন এলাকা স্থাপন করা হবে। প্রকল্পটি সম্পন্ন হলে অতিরিক্ত কয়েক হাজার কোটি ডলার রপ্তানি আয় বাড়বে দেশটির।
—নাঈমা সুলতানা